ষষ্ঠ অধ্যায় : মাসের ক্যালেন্ডারে অতিরিক্ত একটি ছুটি দেখে নন্দিতা ভেবেছিল, আজ হয়তো একটু নিশ্চিন্তে থাকা যাবে। আজ তাদের স্কুলের প্রতিষ্ঠা দিবস । সেই উপলক্ষে স্কুল বন্ধ। প্রতিদিনের মতো ভোরবেলা বেরোতে হবে না ভেবে আগের রাতে বেশ নিশ্চিন্ত মনেই ঘুমিয়েছিল সে। কিন্তু ছুটির দিনের সকালটা অন্যরকম হয়ে উঠল। ঘুম ভাঙল চিৎকার আর তর্কের শব্দে। দাদা আর বৌদির ঝগড়া। ছোট্ট ঈশানের জন্য বাজার থেকে যে ফল আর খাবার আনা হয়েছিল, সেগুলোর কয়েকটা ঠিকমতো পাকা ছিল না। সেই সামান্য বিষয় নিয়েই শুরু হয়েছে তুমুল অশান্তি। বৌদির গলায় অভিমান। — একটা ছোট্ট বাচ্চার জন্য জিনিস আনতে বললেও তোমার একটু খেয়াল থাকে না? দাদাও চুপ করে থাকার মানুষ নয়। — যা পেয়েছি, তাই এনেছি। সবকিছু কি আমার হাতে থাকে? কথার পর কথা বাড়তেই লাগল। নন্দিতা বিছানা থেকে উঠে দরজার ফাঁক দিয়ে একবার তাকাল। তারপর আবার নিঃশব্দে জানালার পাশে এসে দাঁড়াল। এই দৃশ্য তার কাছে নতুন নয়। ছোটবেলা থেকেই সংসারের নানা টানাপোড়েন, অভাব, অভিমান আর ঝগড়া দেখে বড় হয়েছে সে। দাম্পত্য জীবনে মতের অমিল হ...